মিরপুর টেস্ট
সাদমানকে ৯৯ রানে রেখে শেষ প্রথম দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। সাদমান ছাড়া আর কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মুমিনুল ২৮, নাজমুল আউট হয়েছেন ১৯ রানে। হৃদয় ফিফটি পাওয়ার পথে ছিলেন। তবে ৪২ রানের সময় ক্রাম্পে মাঠ ছেড়েছেন।
দিনের খেলা শেষ
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩
মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা শেষ। সাদমানের আজকে সেঞ্চুরি পাওয়া হলো না। ৯৯ রানে অপরাজিত আছেন বাংলাদেশ ওপেনার। প্রথম দিনে খেলা হয়েছে ৭৪ ওভার।
বাংলাদেশ দিনের খেলা শেষ করেছে ৩ উইকেটে ২১৩ রান নিয়ে। সাদমান ছাড়া আর কোনো ব্যাটসম্যান ফিফটিও পাননি। মুমিনুল ২৮, নাজমুল আউট হয়েছেন ১৯ রানে। হৃদয় ফিফটি পাওয়ার পথে ছিলেন। তবে ৪২ রানের সময় ক্রাম্পে মাঠ ছেড়েছেন।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩ (সাদমান ৯৯*, হৃদয় ৪২(রিটায়ার্ড হার্ট) মুমিনুল ২৮, নাজমুল ১৯; ওয়ারিক্যান ২/৩৩, সিলস ১/১৪)
১৬: ২৮
আবার খেলা বন্ধ
বাংলাদেশ ১ম ইনিংস: ৭৪ ওভারে ২১৩/৩
বোলিংয়ের জন্য প্রস্তুত ছিলেন পেসার শামার জোসেফ। তবে আম্পায়ার জানিয়েছেন, পেসারদের বোলিং করার জন্য যথেষ্ট আলো নেই। তাই আবার খেলা বন্ধ। ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান ইসলাম।
১৬: ০৪
খেলা শুরু হচ্ছে
মিরপুরে রোদের দেখা মিলেছে। ৫ মিনিট পর খেলা শুরু হবে। আলোকস্বল্পতায় প্রায় ৫০ মিনিট খেলা বন্ধ ছিল।
১৫: ১৯
আলোকস্বল্পতায় খেলা বন্ধ
বাংলাদেশ ১ম ইনিংস: ৭০ ওভারে ২০৭/৩
মিরপুরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ। এর আগে প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭০ ওভার। সাদমান অপরাজিত ৯৬ রানে। নতুন ব্যাটসম্যান লিটন দাস ৭ রানে অপরাজিত।
প্রাথমিক চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে ওঠার দুই বল পরই (৬৫.৫ ওভার) আবারও বসে পড়েন হৃদয়। জশুয়া বিশপের ওই ওভারে পঞ্চম বলে একটি রান নেওয়ার পর আর দাঁড়িয়ে থাকতে পারেননি। বাঁ পায়ের হাঁটুর নিচের অংশ ধরে বসে পড়েন। চোট তাহলে গুরুতর! তাঁকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয়।